কোর্ট ম্যারেজের আইনি প্রক্রিয়া, মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬
আমাদেরকে অনেকেই ফোন দিয়ে মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬, কোর্ট ম্যারেজের নিয়ম এবং বৈধতা সম্পর্কে জানতে চান। কিন্তু তার আগে কোর্ট ম্যারেজের সঠিক আইনি প্রক্রিয়া জানা দরকার। শুধু কর্ট ম্যারেজ বা বিবাহের হলোফনামা খরচ কম কিন্তু আইন অনুযায়ী এই বিবাহের বৈধতা নেই। আইন মেনে, ম্যারেজ রেজিষ্ট্রেশন করলে খরচ একটু বারবে, কিন্তু শতভাগ বৈধতা পাবেন।
কোর্ট ম্যারেজের আইনি প্রক্রিয়া
court marriage rules in Bangladesh bangla: মুসলিমদের বিয়ে হয় ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এবং ১৯৭৪ আইন অনুযায়ী বিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সরকার অনুমোদিত রেজিষ্টার দ্বারা বিয়ে রেজিস্ট্রেশন করতে হয় । শুধুমাত্র স্ট্র্যাম্পে নোটারী করে বিবাহ করলে সে বিবাহের কোন আইনগত বৈধতা থাকে না।
সুতারাং আমরা তিনটি স্টেপে কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করে দেই
১। বিবাহের হলফনামা (কোর্ট ম্যারেজ)
২। ম্যারেজ রেজিষ্ট্রেশন (কাজী রেজিষ্ট্রি)
৩। ইসলামী রীতিনীতি অনুযায়ী মাওলানা দ্বারা বিবাহ
এই তিন স্টেপ ফ্লো করে বিবাহ করলে বাংলাদেশের প্রচলিত আইন এবং মুসলিম আইন অনুযায়ী পূর্ণাঙ্গ বিবাহ হয়। বিবাহ বিষয় আর কোন প্রকার ঝামেলা বা জটিলতা থাকে না।
মুসলিম কোর্ট ম্যারেজ খরচ ২০২৬
কোর্ট ম্যারেজ বিবাহের হলফনামা খরচ নির্ভর করে স্ট্র্যাম্প, নোটারী খরচ, আইনজীবীর পেশাগত ফি ইত্যাদির উপর এবং রেজিষ্ট্রেশন ফি নির্ভর করে দেনমোহরের পরিমণের উপর।
কোর্ট ম্যারেজ রেজিস্ট্রেশন সরকারি বিবাহ নিবন্ধন ফি প্রতি লাখে ১৪০০ টাকা, ৫ লাখ টাকার পর এই ফি প্রতি লাখে ১০০ টাকা।
দুই লাখ টাকা দেনমোহর হলে ১৪০০*২ = ২৮০০,
তিন লাখ টাকা কাবিন রেজিস্ট্রেশন ফি ১৪০০*৩ = ৪২০০,
চার লাখ টাকায় সরকারি বিবাহ নিবন্ধন ফি ১৪০০*৪= ৫৬০০
পাঁচ লাখ টাকা দেনমোহর হলে সরকারি ফি ১৪০০*৫=৭ হাজার টাকা,
কিন্তু ছয় লাখ টাকা দেনমোহর হলে ১৪০০*৫=৭ হাজার এবং ৬ষ্ঠ লাখে ১ শত টাকা।
একটা আইনসম্মত কোর্ট ম্যারেজের খরচ দেনমোহর এর উপর ভিত্তি করে ৫০০০ থেকে ১৫০০০ হাজার টাকা হয়ে থাকে। আপনার বিবাহের দেনমোহর কতো টাকা হবে আমাদের জানালে টোটাল খরচ বলে দেবো।
যেসকল বিষয় অনুসরণ করা হয়
ছেলে বয়স ২১ এবং মেয়ের বয়স ১৮ নিশ্চিত করা।
জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই।
উভয় পক্ষের স্বেচ্ছায় বিবাহে সম্মতির বিষয়টি নিশ্চিত করা।
বিবাহের হলফনামা প্রস্তুত এবং নোটারী করা।
ইসলামী বিধান অনুযায়ী নিকাহ সম্পন্ন করা।
সরকার অনুমোদিত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে কাবিন নিবন্ধন।
কোর্ট ম্যারেজ করতে কী কী কাগজপত্র লাগে?
বর ও কনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট (যেকোন একটা))
দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
দুই জন পুরুষ সাক্ষী
তালাকপ্রাপ্ত বা বিধবা হলে প্রয়োজনীয় প্রমাণপত্র (তালাকনামা)
বিদেশি নাগরিক হলে সংশ্লিষ্ট অতিরিক্ত কাগজপত্র
সতর্কতা
বিবাহ একটি গুরুত্বপূর্ণ দেওয়ানী চুক্তি ও আইনি সম্পর্ক। রেজিস্ট্রেশন ছাড়া শর্টকাট পদ্ধতি অনুসরণ করলে ভবিষ্যতে জানতে পারেন যে, আপনার বিবাহটি বাংলাদেশের আইন অনুযায়ী বৈধভাবে সম্পন্ন হয়নি। তাই সাময়িক সুবিধার জন্য শর্টকাট পদ্ধতি অনুসরণ না করে, যথাযথ রেজিস্ট্রেশনসহ বিবাহ সম্পন্ন করুন।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কোর্ট ম্যারেজ কি বাংলাদেশে বৈধ?
হ্যাঁ, তবে বৈধতা নির্ভর করে আইন অনুযায়ী বিবাহ সম্পন্ন ও নিবন্ধনের ওপর। শুধুমাত্র হলফনামা করলেই বৈধ বিবাহ হয় না। ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করলে বিবাহ আইনত বৈধ হয়।
কোর্ট ম্যারেজ খরচ ২০২৬ কত?
এটি নির্দিষ্ট নয়। কাবিন রেজিস্ট্রেশন ফি, দেনমোহর, প্রয়োজনীয় আইনি ডকুমেন্ট এবং আইনজীবীর ফি অনুযায়ী মোট খরচ নির্ধারিত হয়। একটা আইনসম্মত কোর্ট ম্যারেজের খরচ দেনমোহর এর উপর ভিত্তি করে ৫০০০ থেকে ১৫০০০ হাজার টাকা হয়ে থাকে।


